Satkhira Journal

সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমানউল্লাহ মালী (১৭) নামের এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন ) দুপুর দেড়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে এবং বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ফলেয়া এলাকায় ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করতো আমানুল্লাহ। রবিবার দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version