Satkhira Journal

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে সামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। করোনা উপসর্গে মৃত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম (৬০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের মৃত ইফাজতুল্লাহ’র ছেলে।

সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ৬ ডিসেম্বর বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্তত ১২৩ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন।

Exit mobile version