Satkhira Journal

দেবহাটায় গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

সাতক্ষীরার দেবহাটায় প্রেমের সর্ম্পকের জের ধরে জোর পূর্বক এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলার সখিপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম মোঃ নওয়াব আলী গাজী (৩৮)। সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে।

ধর্ষনের শিকার ও নারীর পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ভাবে মেলা মেশার এক পর্যায় নওয়াব আলী গাজী ওই নারীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। পরকিয়ার ফাঁদে ফেলে নওয়াব আলী দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আসছিলো। বৃহষ্পতিবার দুপুরে ঘরে ঢুকে ফের তাকে জোরপূর্বক ধর্ষণ করলে বিষয়টি তিনি তার পরিবারের সদস্যদেরকে জানান। একপর্যায়ে নির্যাতিতা ওই নারী তার পরিবারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে দেবহাটা থানায় অভিযুক্ত নওয়াব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার সখিপুর মোড় থেকে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সাথে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে নির্যাতিতা ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version