Satkhira Journal

১ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করলেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু

মদিনাতুল উলুম জুলেখা এতিমখানা ও মাদ্রাসার উন্নয়ন কাজে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু মদিনাতুল উলুম জুলেখা মাদ্রাসা ও এতিমখানা অধ্যাপক মো. রবিউল ইসলাম এর কাছে উক্ত চেক প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে এ অনুদানের চেক প্রদদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন, চঞ্চল ইসলাম, মনিরুজ্জামান চঞ্চল, বদিউজ্জামাল মামুন প্রমুখ।

Exit mobile version